মসজিদে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফাতেহ ডেস্ক:

নারায়ণগঞ্জের মসজিদে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কারো অবহেলার কারণে যদি ঘটনাটি ঘটে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসীম উদ্দীন।

এদিকে, এ ঘটনা তদন্তে পাঁচ সদস্যের আরো একটি তদন্ত কমিটি গঠন করেছে তিতাস। সংস্থাটির উপ-পরিচালক নুর হাসান জানান, এসি বিস্ফোরণে নয় প্রাথমিক তদন্তে গ্যাসের উপস্থিতি পেয়েছে ফায়ার সার্ভিস। ১০ কার্যদিবসের আগে তদন্ত প্রতিবেদন দেয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী মোহাম্মদ আল মামুন জানান, তদন্তে গ্যাস লাইনের চুরির বিষয়টি উঠে আসলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

এদিকে, গ্যাস লিকেজের বিষয়ে নয় মাস আগে তিতাসকে জানানো হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিস্ফোরণ হওয়া মসজিদ কমিটির সভাপতি আবদুল গফুর।

আগের সংবাদমসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৪
পরবর্তি সংবাদসংসদের অধিবেশন বসছে রবিবার