মসজিদে মুসল্লিদের জুতা সাজিয়ে রেখে প্রশান্তি পান এক অমুসলিম

আন্তর্জাতিক ডেস্ক :

সিঙ্গাপুরের আল-মাওয়াদ্দাহ মসজিদে প্রতি শুক্রবার অ্যাংকল স্টিভেন নামে এক অমুসলিম যুবকের দেখা মেলে। সে প্রচণ্ড গরমেও জুমার দিন মসজিদের বাইরে বসে মুসল্লিদের জুতাগুলো সোজা করে সারি সারিভাবে সাজিয়ে রাখে। মুসল্লিদের জুতা সোজা করে সাজিয়ে রাখায় আনন্দ পায় সে।

ইমরান মুস্তাফা নামের এক স্কুল শিক্ষক মুসল্লি তার ফেসবুকওয়ালে এ ঘটনা তুলে ধরেন। খবর ইলমফিড.কম।

ফেসবুকে ইরফান মুস্তাফা জানান, ‘মুসল্লিরা মসজিদে এসে যখন প্রচণ্ড সূর্যের তাপে বাইরে অবস্থান করতে পারে না। মসজিদের ভেতরে এসিতে নামাজ আদায় করে। তখন অ্যাংকল স্টিভেন প্রচণ্ড গরমের মধ্যেই মুসল্লিদের জুতা সারি সারি করে সাজিয়ে রাখতে ব্যস্ত সময় পার করে।

অ্যাংকল স্টিভেন জানায়, মসজিদের বাইরে জুতাগুলো সারি সারি সাজিয়ে রাখলে সুন্দর দেখা যায়। আমি মসজিদের কাছাকাছিই থাকি এবং প্রতি শুক্রবার আসার চেষ্টা করি। এ কাজটি আমি কেন করি, তা আমার জানা নেই তবে সারি সারি সাজানো জুতাগুলো দেখতে আমার ভালো লাগে। আর মসজিদে এসে এ কাজ করে আমি প্রশান্তি লাভ করি।

অ্যাকংল স্টিভেন অনুপ্রেরণাদানকারী সমাজ সচেতন মানুষ। সাজানো-গোছানো ও সুন্দর পরিপাটি যে কোনো জিনিস দেখতে কার না ভালো লাগে? ভালো কাজ করতে চাইলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই করা যায়। প্রয়োজন শুধু একটি ইতিবাচক মানসিকতার। অমুসলিম হয়েও অ্যাংকল স্টিভেন মুসলিমদের অগোছালো জুতাগুলো সারি সারি সাজিয়ে রেখে সেই ইতিবাচক মানসিকতা পরিচয় ও অনুপ্রেরণা তুলে ধরেছেন।

আগের সংবাদজাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে প্রধানমন্ত্রীর চার দফা প্রস্তাব
পরবর্তি সংবাদনোয়াখালীতে হোমিও দোকানের স্পিরিট পান করে পাঁচজনের মৃত্যু