
ফাতেহ ডেস্ক
নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেন্টন টারান্টের বিরুদ্ধে ৫০ জনকে হত্যা ও ৩৯ জনকে হত্যাচেষ্টার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে পুলিশ।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়া বংশোদ্ভূত এ হামলাকারীর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। শুক্রবার অভিযোগগুলোর ভিত্তিতে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। ব্রেন্টনের বিরুদ্ধে আরো অভিযোগ আনার বিষয়ে বিবেচনার কথাও জানানো হয়।
এরআগে, ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হত্যাযজ্ঞের পর ব্রেন্টনের বিরুদ্ধে একজনকে হত্যার অভিযোগ এনে তাকে রিমান্ডে নেয় হয়। ১৫ই মার্চ নিউজিল্যান্ডের আল-নূর ও লিনউড মসজিদে ব্রেন্টন টারান্টের অতর্কিত গুলিবর্ষণের মুখে পাঁচ বাংলাদেশিসহ ৫০জনের প্রাণহানি হয়।
