মহানবী সা. এর রওজা জিয়ারতের সময় ছবি-ভিডিওতে নিষেধাজ্ঞা

মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সা. এর রওজা জিয়ারতে নতুন আচরণবিধি নির্ধারণ করে দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, মদিনায় মহানবি সা. এর পবিত্র রওজা শরিফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে। এরপর নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। নবীজি সা. এর রওজা এলাকায় উচ্চস্বরে কথা বলা যাবে না। এ ছাড়া বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান করা যাবে না।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত সপ্তাহে প্রায় ৫৫ লাখ মুসলিম মসজিদে নববির উদ্দেশ্যে যাত্রা করেছে। এ সময়ে মহানবী সা. এর রওজা শরিফ জিয়ারত করেছেন ২ লাখ ৩৬ হাজারের বেশি মুসল্লি। এরমধ্যে ১ লাখ ১৭ হাজার ৪৪৭ জন পুরুষ এবং ১ লাখ ১৯ হাজার ৫২৬ জন নারী।

আগের সংবাদযারা স্যাংশন দেবে তাদের বিরুদ্ধে আমরাও স্যাংশন দেবে : পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদশরনার্থী ইস্যূতে পাকিস্তানের সিদ্ধান্তে তালেবানের উদ্বেগ প্রকাশ