মাগুরায় মস্তকবিহীন যুবকের মরদেহ উদ্ধার

ফাতেহ ডেস্ক

মাগুরার মহম্মদপুর উপজেলায় মস্তকবিহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের পাড়ুয়ারকুল এলাকায় আশ্রমের রাস্তার পাশ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নৃশংভাবে মাথা কাটা থাকায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

মহম্মদপুর থানার ওসি রবিউল হোসেন জানান, পাড়ুয়ারকুল এলাকার আশ্রমের রাস্তার পাশে ওই যুবকের মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুুলিশ এসে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

আরএইচ/

আগের সংবাদপাকিস্তানের কারাগারে ২৬১ ভারতীয় বন্দী
পরবর্তি সংবাদ৬ মাসে ধর্ষণের শিকার ৬৩০ নারী : আসক