মাজার-ই শরিফের পর এবার তালেবানের নাঙ্গারহার জয়

আন্তর্জাতিক ডেস্ক:

মাজার-ই শরিফের পর এবার নাঙ্গারহারও জয় করেছে তালেবান। তবে নাঙ্গারহার কর্তৃপক্ষ শান্তিপূর্ণভাবে এই শহর তালেবানদের হাতে তুলে দেয়।

এর আগে আফগান সরকারের নিয়ন্ত্রণে থাকা দেশটির উত্তরাঞ্চলের সর্বশেষ গুরুত্বপূর্ণ শহর মাজার-ই শরিফও দখল করে নিয়েছে তালেবান যোদ্ধারা। আফগান সরকারের এই শক্তিশালী ঘাঁটি দখল করে নেয়াটা তালেবানের জন্য একটি বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন বাল্খ প্রদেশের রাজধানী মাজার-ই-শরিফ বিনা লড়াইয়েই দখল করে নিয়েছে তালেবান। এটি আফগানিস্তানের চতুর্থ বৃহত্তম শহর।

বাল্খ শহরের আইনপ্রণেতা আবাস ইব্রাহিমজাদা সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন প্রথমে সেনাবাহিনী আত্মসমর্পন করেছে। পরবর্তীতে সরকারপন্থি অন্যান্য বাহিনী এবং অন্যান্য মিলিশিয়ারাও আত্মসমর্পন করতে বাধ্য হয়েছে।

উজবেকিস্তান এবং তাজিকিস্তান সীমান্তের কাছে অবস্থিত মাজার-ই-শরিফ আফগানিস্তানের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র। এর আগে ১৯৯০ সালে ওই শহর দখল করে নিয়েছিল তালেবান।

আগের সংবাদআজ জাতীয় শোক দিবস
পরবর্তি সংবাদগাড়ির ধোঁয়ায় দূষিত শহরের তালিকায় বিশ্বের তৃতীয় শহর ঢাকা