
ফাতেহ ডেস্ক
অনুষ্ঠিত হয়ে গেলো মিরপুরে অবস্থিত মাদরাসাতুল মারওয়াহ’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান। গতকাল রবিবার বিকাল ৩টায় প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন শুরু হয়।
মাদরসাতুল মারওয়াহ’র প্রতিষ্ঠাতা ও মুহতামীম হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তিলাওয়াত করেন মাদরাসার হিফয বিভাগের ছাত্র হাফেজ আবদুর রহমান। এরপর সংগীত পর্ব শেষে বক্তাগণ ছাত্রদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন।
আলহাজ্ব ডা.মু. জসিমুদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাবো জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিও ৭১ এর আরজে, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মামুন চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন মাদরাসার সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা সৈয়দ আল হাসান। হাফেজ মাওলানা এমদাদ সাদী ও নাইমুল ইসলাম।
বিকাল ৩টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি ঠিক ৫টায় দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।
