মাদরাসায় যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

ফাতেহ ডেস্ক:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামে ইজিবাইকের ধাক্কায় আলিফ হোসেন (০৭) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। আলিফ হোসেন চিৎলা নতুন পাড়া গ্রামের জিয়ার আলীর ছেলে ও চিৎলা দারুল আরকাম নুরানী মাদরাসার শিশু শ্রেণির ছাত্র। সোমবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে আলিফ হোসেন মাদরাসায় যাওয়ার পথে দামুড়হুদা-কার্পাসডাঙ্গা সড়কের চিৎলার মোড় নামক স্থানে রাস্তা পার হতে গেলে কার্পাসডাঙ্গাগামী দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলিফ মারা যায়। থানা পুলিশ ইজিবাইকটি আটক করেছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আগের সংবাদভ্যাকসিন রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা, আশা ছাড়ছেন না স্বাস্থ্যমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদনেতানিয়াহুর দুর্নীতির তালিকা প্রকাশ করল ইজরাইলি আইনজীবীরা