মাদরাসায় হিন্দু সুপার নিয়োগে তৌহিদি জনতা বিস্মিত : আবদুল লতিফ নেজামী

মাদরাসায় হিন্দু সুপার নিয়োগে তৌহিদি জনতা বিস্মিত : আবদুল লতিফ নেজামী

ফাতেহ ডেস্ক :

মাদরাসায় হিন্দু সুপার নিয়োগের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী। গতকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘কথিত এই নিয়োগ এ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের লালিত ও ধারণকৃত চিন্তা-চেতনা, চিরায়ত ইসলামি মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী এবং বিধর্মীয় চিন্তা-চেতনা সম্বলিত সুপার দিয়ে ইসলাম ধর্মীয় বই পড়ানোর ক্ষেত্রে তদারকি ও তত্ত্বাবধায়ন করা কীভাবে সম্ভব? নিয়োগ কর্তৃপক্ষের মাত্রাজ্ঞানে তৌহিদি জনতা বিস্ময়ে হতাশ, হতবাক ও ক্ষুব্ধ।’

তিনি মাদরাসায় হিন্দুর পরিবর্তে একজন মুসলমান সুপার নিয়োগের দাবি জানিয়ে বলেন, একটির পর একটি ইস্যুর চাপে জর্জরিত দেশবাসীর ওপর আরেকটি ইস্যু চাপানোর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভিন্ন ধরনের সংকটের উদ্ভব হওয়া অস্বাভাবিক নয়।

আগের সংবাদনরওয়েতে কুরআন অবমাননার ঘটনায় জমিয়ত ইউকের ক্ষোভ প্রকাশ
পরবর্তি সংবাদমহেশপুর সীমান্তে আরও ৯ অনুপ্রবেশকারী আটক