মাদরাসা শিক্ষকের ওপর হামলা, মামলা করতে দেয়নি স্থানীয় মেম্বার

মাদরাসা শিক্ষকের ওপর হামলা, মামলা করতে দেয়নি স্থানীয় মেম্বার

ফাতেহ ডেস্ক :

তাহযিবুল বানাত বালিকা মাদরাসার শিক্ষক মাওলানা আবুল কালাম আজিজির ওপর হামলা চালিয়েছে ভূমিদস্যু খ্যাত আবুল কালাম ড্রাইভার (৩২) ও তার ভাতিজা জুয়েল (১৯)। দাউদকান্দি থানার বারপাড়া ইউনিয়ন পরিষদে গত সোমবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

সূত্র থেকে জানা যায়, সোমবার বিকেলে মাদরাসার একটি সনদ আনতে ইউনিয়ন পরিষদের উদ্দেশ্যে বের হন মাওলানা আবুল কালাম। এ সময় তারা দুজন এসে মাওলানার হামলা চালায়। তার দাড়ি টেনে ছিঁড়ে ফেলতে শুরু করে। মারধরের এক পর্যায়ে বেহুশ হয়ে গেলে তাকে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্ত দুজন।

প্রতিবেশীরা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে। ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ এসে অপরাধীদের গ্রেপ্তার করে।

সূত্র আরও জানায়, স্থানীয় মেম্বারসহ আরও কয়েকজন প্রভাবশালী নেতা মাওলানার পরিবারকে মামলা করতে নিষেধ করে। তারা বিচার করার কথা বলে আসামীদের থানা থেকে বের করে নিয়ে যায়।

মাওলানা আবুল কালাম এখন গৌরিপুর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসাধীন আছেন।

আগের সংবাদমুসলিমদের জন্মদান ক্ষমতা নষ্ট করতে রাসায়নিক ইঞ্জেকশন ব্যবহার করছে চীন
পরবর্তি সংবাদ২৪ ঘন্টায় বিএসএফের গুলিতে নিহত ৫ বাংলাদেশি!