মানবসৃষ্ট দুর্ঘটনা ঠেকাতে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

অসচেতনতার কারণেই বারবার মানবসৃষ্ট দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে, সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে এনইওসি’র কাউন্সিল সভায় এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে দেশে নানা প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। পাশাপাশি মানবসৃষ্ট কারণেও ঘটছে দুর্ঘটনা। আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিলে ক্ষয়ক্ষতি কমে আসতে পার বলেও মত তার। শিক্ষাপ্রতিষ্ঠানে এ নিয়ে আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রাখার পাশাপাশি নিজ উদ্যোগে আগুন বা ঝড়ের সময় করণীয় শিখে নেয়ার পরামর্শও দেন শেখ হাসিনা।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলকে সময়-উপযোগী করে গড়ে তোলার কথা জানিয়ে তিনি বলেন, জাতীয় পর্যায় থেকেও দুর্যোগ প্রশমনে নির্দেশনা প্রচার হবে।

আগের সংবাদমাত্র ১৫ দিনে দেশে ৩৯ ধর্ষণ
পরবর্তি সংবাদনৌকার বিরোধিতা করায় শতাধিক এমপি-মন্ত্রীকে শোকজ করবে আ.লীগ