সিরিয়া সরকার ৫০ টি সাম্প্রদায়িক গণহত্যা চালিয়েছেঃ মানবাধিকার প্রতিবেদন

ইমদাদুল্লাহ

গতকাল বুধবারে সিরিয়ার হিউম্যান রাইটস নেটওয়ার্ক জানিয়েছে যে, ২০১১ সাল থেকে সিরিয়ায় কমপক্ষে ৫০ টি সাম্প্রদায়িক গণহত্যা সংঘটিত হয়েছে। এতে সিরিয়ার সরকার ৫১৩ শিশু ও ৪৭২ জন মহিলা সহ ৩০২৮ জনকে হত্যা করেছে।

নেটওয়ার্কটি তার রিপোর্টে বলেছে যে, ২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া জনপ্রিয় আন্দোলন প্রথম দুই বছর সাম্প্রদায়িক গণহত্যার সর্বোচ্চ প্রত্যক্ষদর্শী। এটা ২০১৩ সালের জুন পর্যন্ত অব্যাহত থাকে । রিপোর্টে আরো বলা হয় যে, বাশার আল-আসাদের শাসনামলে আলাভী সম্প্রদায় থেকে  মিলিশিয়া নিয়োগ ও ইরানী মিলিশিয়াদের সাহায্যের মাধ্যমে  সুন্নি-আলাভী-শিয়া দ্বন্দ্ব বাড়ায়।

রিপোর্টে বলা হয়েছে যে ২০১১ থেকে ২০১৮ সালের মধ্যে কমপক্ষে ৫০ টি সাম্প্রদায়িক গণহত্যা সংঘটিত হয়েছে। এতে আসাদ ৩০৯৮ জন মানুষকে হত্যা করে। এরমধ্যে ৩০২৮ জন বেসামরিক নাগরিক ও ৭০ জন সশস্ত্র বিদ্রোহী যোদ্ধাসহ ৫৩১ শিশু এবং ৪৭২ জন নারী রয়েছে ।

রিপোর্টে বলা হয়েছে যে এই সাম্প্রদায়িক গণহত্যার বড় অংশ হেমস প্রদেশ (২২টি গণহত্যা) এ সংঘটিত হয়েছে, যার মধ্যে ১০৪০ জন মানুষ প্রাণ হারিয়েছে,এতে ২০৯ শিশু এবং ২০০ জন মহিলা রয়েছে ৷ আলেপ্পো এবং হামাত প্রদেশে তাদের মধ্যে আটটি গণহত্যা সংঘটিত হয় , আলেপ্পোতে ৪১৬ জন এবং হামামাতে ১৯৭ জন নিহত হয়।

সিরিয়ার হিউম্যান রাইটস নেটওয়ার্ক নিশ্চিত করেছে যে, সিরিয়ায় যা ঘটছে তা একটি সাম্প্রদায়িক যুদ্ধ, যা আসাদের স্বার্থে রক্ষার জন্য ব্যবহার হচ্ছে। অংশগ্রহণকারী সকলেরই এর দায় নিতে হবে।

আগের সংবাদজেরুসালেম ফিলিস্তিনের রাজধানী, আলআকসা আমাদের লালরেখাঃ মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী
পরবর্তি সংবাদমালয়েশিয়া পুলিশ নাজিবের বাড়ি ঘেরাও করেছে