মামুনুল হকের বক্তব্যে সহযোগিতা: খালেদাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

ফাতেহ ডেস্ক:

ভাস্কর্যবিরোধী বক্তব্যে সহযোগিতা করার অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানি মামলা করা হয়েছে।

এছাড়া হেফাজত ইসলামের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মামুনুল হক ও ইসলামী শাসনতন্ত্রের সৈয়দ ফয়জুল করিমকেও আসামি করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এ মামলা করেন জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে জানান।

মামলার বাদী এ বি সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।

আগের সংবাদযুক্তরাষ্ট্রে প্রতিদিন এক মিলিয়ন মানুষ পাবে করোনা টিকা
পরবর্তি সংবাদ২৪ ঘণ্টায় করোনায় ২৪ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৯