মারা গেলেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে মারা গেছেন আইভরি কোস্টের প্রধানমন্ত্রী আমাদু গন কৌলিবালি। গতকাল বুধবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৬১ বছর বয়সী আমাদু দেশটির দুই বারের প্রধানমন্ত্রী। আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ার কথা ছিল তার।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক রাষ্ট্রীয় বার্তায় বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ হয়ে পড়েন প্রধানমন্ত্রী। এর পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, আইভরি কোস্টের প্রধানমন্ত্রী গেল মার্চে করোনায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন। তার পর আইসোলেশনে ছিলেন। তবে একাধিক বার করোনা টেস্টেও তার রিপোর্ট নেগেটিভ আসে।

অবশ্য ২০১২ সালে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে আমাদু গন কৌলিবালির হৃদযন্ত্র প্রতিস্থাপন করা হয়। মে মাসেও তিনি ফ্রান্সে গিয়েছিলেন পরীক্ষা-নিরীক্ষা করাতে। সেখানে দুই মাস চিকিৎসা নেওয়ার পর গত ২ জুলাই দেশে ফেরেন আমাদু।

আইভরি কোস্টের দুই বারের প্রধানমন্ত্রী কৌলিবালি। আগামী অক্টোবরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী ছিলেন আগেই প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন তিনি।

-এ

আগের সংবাদআরো ৪১ জনের মৃত্যু, আক্রান্ত ৩,৩৬০
পরবর্তি সংবাদশিক্ষার আসল উদ্দেশ্য (পর্ব ২)