মার্কিন জনগণও ট্রাম্পের নীতি প্রত্যাখ্যান করেছে: রুহানি

ফাতেহ ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের ভুল নীতি বিশ্বের অন্যান্য দেশের মানুষের পাশাপাশি খোদ যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকেও প্রত্যাখ্যাত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

আজ রোববার তেহরানে জাতীয় অর্থনৈতিক সমন্বয় বিষয়ক জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

ইরানি প্রেসিডেন্ট বলেন, ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের মধ্য দিয়ে পরবর্তী মার্কিন সরকারের সামনে অতীতের ভুল সংশোধনের সুযোগ এসেছে। তাদের উচিত আন্তর্জাতিক নীতিমালার প্রতি সম্মান প্রদর্শন করে তা অনুসরণের পথে ফিরে আসা।

কোনো চুক্তির সব পক্ষ যখন প্রতিশ্রুতি মেনে চলে, তখন ইরানও তা অনুসরণ করে জানিয়ে তিনি বলেন, তেহরান বিশ্বের সঙ্গে গঠনমূলক যোগাযোগ ও সম্পর্কে বিশ্বাসী এবং আমরা এটাকে নিজেদের কৌশল বলে মনে করি।

‘মার্কিন সরকারের চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধে ইরানি জাতির বিজয় হয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হতে বাধ্য। আর এটা ইরানি জনগণ অর্থনৈতিক যুদ্ধের মোকাবেলায় বীরত্বপূর্ণ প্রতিরোধের মাধ্যমে প্রমাণ করেছে,’ যোগ করেন ইরানি প্রেসিডেন্ট।

আগের সংবাদডেঙ্গুতে সারা দেশে হাসপাতালে ভর্তি ৬৬ রোগী
পরবর্তি সংবাদপরকিয়া করায় ফ্রান্সের সেই পাদ্রীকে গুলি করা হয়েছিল