মার্কিন সেনাবাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্তির ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে যদি যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়, তবে এ পদক্ষেপ নেবে তারা।

দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান হাশমতুল্লাহ ফালাহতপিশেহ এ ঘোষণা দিয়ে বলেন, ‘রিভ্যলুশনারি গার্ডসকে যদি আমেরিকা সন্ত্রাসী তালিকাভুক্ত করে, আমরাও তাদের সেনাবাহিনীকে ইসলামিক স্টেটের (আইএস) পর সন্ত্রাসী কালো তালিকাভুক্ত করব।’

এর আগে মার্কিন তিন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, সোমবারের মধ্যে ইরানের ওই এলিট ফোর্সকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

এ খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে এমন প্রতিক্রিয়া জানালেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেয়, তাহলে তেহরানও পাল্টা পদক্ষেপ নেবে।

আগের সংবাদ২১ এপ্রিল মহিমান্বিত শবে বরাত
পরবর্তি সংবাদস্কুলপড়ুয়া দুই কিশোরীকে গণধর্ষণ, মীমাংসার নামে পুলিশ ও ইউপি চেয়ারম্যান নিলেন মোটা অংকের ঘুষ