মালিতে ফরাসি অভিযানে কমপক্ষে ৩০ জন নিহত

মালিতে ফরাসি অভিযানে কমপক্ষে ৩০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ইসলামিক স্টেট (আইএস) এবং আল কায়দার বিরুদ্ধে চালানো ফরাসি সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ৩০ নিহত হয়েছে। অপারেশন বারখানের অধীন ৬ ও ৭ ই ফেব্রুয়ারী এই অভিযান পরিচালনা করে বলে জানায় ফ্রান্সের সেনাবাহিনী।আলজাজিরা, ফ্রান্স২৪।

খবরে বলা হয়,ফ্রান্সের সাবেক উপনিবেশ মালিতে ফ্রান্সের প্রায় সাড়ে ৪ হাজার এবং জাতিসংঘের প্রায় ১৩ হাজার শান্তিরক্ষী বাহিনী  সেনা মোতায়েন রয়েছে। ২০১৪ সাল থেকে জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে ফরাসি সেনাবাহিনী। মালির জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের মধ্যে মালি সবচে চ্যালেঞ্জিং বলে প্রতিবেদনে বলা হয়।

গৌর্মা অঞ্চলে ফরাসী বাহিনীর সৈন্যরা প্রায় ২০ জন যোদ্ধাকে হত্যা এবং বেশ কয়েকটি গাড়ি ধ্বংস করেছে। অন্যদিকে আইএসএলআই শক্ত ঘাঁটি লিপ্তাকো অঞ্চলে আরও ১০ জন মারা গেছে বলে সেনাবাহিনী জানিয়েছে। অপারেশনগুলিতে একটি ড্রোন, যুদ্ধ বিমান এবং দুটি হেলিকপ্টার জড়িত ছিল।

আগের সংবাদমালিতে ফরাসি অভিযানে কমপক্ষে ৩০ জন নিহত
পরবর্তি সংবাদনেতানিয়াহুর সাথে দেখা করার আগে আমি ‘ইসতিখারাহ’ করেছি: সুদানের সার্বভৌম কাউন্সিলের প্রধান