
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
ফাতিমা আমিন ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন। গত মঙ্গলবার ভোর রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
ফাতিমা আমিনের মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে উপস্থিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে.জে. অব. মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভূঁইয়া, অ্যাডভোকেট আব্দুস সালামসহ দলীয় নেতাকর্মীরা।
মির্জা ফখরুলের মায়ের জানাজা বাদ মাগরিব
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিনের (৮৫) প্রথম নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া শুক্রবার বাদ আছর ঠাকুরগাঁও হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এর আগে, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন। তিনি ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
মা হারা ফখরুলকে ফোন করে সান্ত্বনা দিলেন কাদের
রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মা ফাতিমা আমিন। এ খবর শোনার পর বিএনপি মহাসচিবকে ফোন করে সান্ত্বনা দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কয়েকদিন আগে আমিও আমার মাকে হারিয়েছি। মা হারানোর যন্ত্রণা আমি বুঝি। এ সময় শোক সন্তপ্ত মির্জা ফখরুলের পারিবারের পাশে থাকার কথা জানান ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন মারা যান।
