
আন্তর্জাতিক ডেস্ক:
মিশরের সাথে ১৩ কোটি ডলারের সামরিক সহায়তার চুক্তি বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জো বাইডেন প্রশাসন বলেন, মানবাধিকার উদ্বেগের কারণে এই চুক্তিটি বাতিল করা হয়। মিশরের সাথে যুক্তরাষ্ট্রের ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তির কিছুদিন পরেই সামরিক সহায়তার এই চুক্তিটি বাতিল করা হয়েছে।
শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয় জানায়, মিশর সামরিক সহায়তার পাওয়ার জন্য সেপ্টেম্বর থেকে যে শর্তাগুলি ছিল সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে। টাকাটি অন্য খাতে ব্যবহার করা হবে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। সহায়তার চুক্তিটি বাতিল হলেও এর কয়েকদিন আগের ২দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তিটি নিয়ে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী এনটোনি ব্লিঙ্কেন সেপ্টেম্বরে মিশরের জন্য ৩০ কোটি ডলারের সহায়তা অনুমোদন দিলেও জানুয়ারির শেষ নাগাদ মানবাধিকার সংক্রান্ত শর্ত পূরন করতে না পারায় ১৩ কোটি ডলারের চুক্তিটি বাতিল করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ বলছে, মিশরের জন্য এসব শর্ত পূরনের সময়সীমা শীঘ্রই ঘোষণা করা হবে।
