আন্তর্জাতিক ডেস্ক:
মিসরে মৃত্যুদন্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে তুরস্ক থেকে জোরপূর্বক কায়রোগামী বিমানে উঠিয়ে দেয়ার অভিযোগে ৮ জন পুলিশকে গ্রেফতার করেছে তুরস্ক।
১৬ ফেব্রুয়ারী আলজাজিরাকে সাথে এক সাক্ষতকারে তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলায়মান বলেন, মৃত্যুদন্ডপ্রাপ্ত মিসরীয় নাগরিক মুহাম্মাদ আব্দুল হাফিজকে জোরপূর্বক মিসরে পাঠানোর ঘটনা দুঃখজনক।
তিনি এ ঘটনায় সাথে জড়িত আট পুলিশকে ইতোমধ্যে গ্রেফতারের কথা জানিয়ে বলেন, জড়িতদের শাস্তি দেয়া হবে।
মন্ত্রী আরো বলেন, তুরস্ক জোরপূর্বক কাউকে দেশ ত্যাগে বাধ্য করে না। বিশেষত নিজ দেশে যদি জীবনের হুমকি থাকে।
উল্লেখ্য, গতবছর মৃত্যুদন্ডপ্রাপ্ত এক মিসরীয় নাগরিককে বলপূর্বক ইস্তাম্বুল বিমানবন্দর থেকে কায়রোগামী বিমানে উঠিয়ে দেয়ার অভিযোগ আনা হয় তুরস্কের বিরুদ্ধে। আংকারা প্রথমে অস্বীকার করলেও পরে বিমানবন্দরে কর্মকর্তাদের ভুলে এ ঘটনা হযেছে বলে জানায়।
তুরস্ক অবশ্য মৃত্যুদন্ডপ্রাপ্ত ব্যক্তির স্ত্রীকে নাগরিকত্ব দেয়ার ঘোষণা দিয়েছে।
