‘মিয়ানমারের অর্থের লোভে রোহিঙ্গাদের বিক্রি করছেন গণহত্যা বিশেষজ্ঞ সাবাস’

আন্তর্জাতিক ডেস্ক :

গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞ উইলিয়াম সাবাস মিয়ানমারের কিছু অর্থের লোভে রোহিঙ্গাদের বিক্রি করছেন বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টস। খবর রয়টার্স।

এক টুইট বার্তায় এমন মন্তব্য করেন তিনি। বার্তায় সাবাসের এই আচরণকে সম্পূর্ণ অনৈতিক ও দুমুখো বলে অভিহিত করেন তিনি।

আইসিজেতে গাম্বিয়ার করা মামলায় গত বুধবার ও বৃহস্পতিবার মিয়ানমারের পক্ষে শুনানিতে অংশ নেন সাবাস। মিয়ানমারের সেনাদের কর্মকাণ্ডের সাফাই গেয়ে তিনি জোর গলায় দাবি করেন, রাখাইনের রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়নি। অথচ এই মামলার আগে বিভিন্ন সময় তিনি রোহিঙ্গাদের অধিকার নিয়ে কথা বলেছেন।

সাবাসের এমন অবস্থান নিয়ে সহকর্মীদের মধ্যে যারা তার সমালোচনা করেছেন, তাদের একজন যুদ্ধাপরাধবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাম্বাসাডর স্টিফেন র‍্যাপ। বুধবার সন্ধ্যায় দ্য হেগে সাংবাদিকদের তিনি বলেন, ‘সকালে বন্ধু বিল সাবাসের মুখ থেকে কথা শুনলাম। ১০ দিন আগেও আমি তার সঙ্গে ছিলাম। আমি গণহত্যার মামলা পরিচালনা করেছি। আমরা ওই অপরাধ প্রমাণ করতে পেরেছি। তিনি এখন এ আইন নিয়ে ভুল করছেন। এটা (রোহিঙ্গা হত্যাকাণ্ড) একটি গণহত্যা।’

আগের সংবাদকেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন : আরো ২ জনের মৃত্যু
পরবর্তি সংবাদ‘ভারতে সুস্পষ্টভাবে গণহত্যার প্রস্তুতি চলছে’ : জেনোসাইড ওয়াচ