মিয়ানমারের বিরুদ্ধে ওআইসির মামলা একটি ইতিবাচক পদক্ষেপ : অধ্যাপক ড. ইমতিয়াজ

মিয়ানমারের বিরুদ্ধে ওআইসির মামলা একটি ইতিবাচক পদক্ষেপ : অধ্যাপক ড. ইমতিয়াজ

ফাতেহ ডেস্ক :

জাতিসংঘের আর্ন্তজাতিক বিচার আদালতে রোহিঙ্গা হত্যা নিয়ে ইসলামিক দেশগুলোর সংস্থা ওআইসির পক্ষ থেকে মামলা করায় মিয়ানমার এখন চাপে থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আর্ন্তজাতিকভাবে চাপ যত বাড়বে তত দ্রুত রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। মিয়ানমার রোহিঙ্গাদের ওপর যে গণহত্যা ও মানবতা বিরোধী কমকাণ্ড চালিয়েছিল সে কারণেই তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। জাতিসংঘের আর্ন্তজাতিক বিচার আদালতে ইসলামিক দেশগুলোর সংস্থা ওআইসির পক্ষ থেকে মামলা করায় রোহিঙ্গাদের ওপর যে দমন-নিপীড়ন চলছিল তার সমাধান হবে বলে আমরা আশা করছি।

তিনি আরও বলেন, গত দুই বছরে মধ্যে রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির পক্ষ থেকে মামলা করা একটি ইতিবাচক পদক্ষেপ। মিয়ানমারের ওপর আর্ন্তজাতিকভাবে বড় ধরনের চাপ বাড়াতে বাংলাদেশকে চেষ্টা চালিয়ে যেতে হবে।

আগের সংবাদহুমায়ূন আহমেদ : এক মিথ্যেবাদী রাখালের গল্প
পরবর্তি সংবাদরোহিঙ্গাদের ভাষাণচরে স্থানান্তর স্থগিত, ৩৯টি মানবাধিকার সংগঠনের সাধুবাদ