মিয়ানমারের সাধারণ নির্বাচনে এনএলডির ২ মুসলিম প্রার্থীর জয়

আন্তর্জাতিক ডেস্ক:

মিয়ানমারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) দুই মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন। খবর মিয়ানমার টাইমসের।

এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তারা হলেন– পাবেডান শহরের আসনে জয়ী হয়েছেন ইউ সিথু মাউং। অন্যদিকে মান্ডালি অঞ্চলের শিংগাইং শহরের আসনে জয়ী হয়েছেন দও উইন মেয়া মেয়া।

ক্ষমতাসীন দলের দুই মুসলিম প্রার্থীই তাদের প্রতিদ্বন্দ্বীদের বিপুল ভোটে হারিয়েছেন। এদের মধ্যে ইউ সিথু মাউং তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন ১২ হাজার ৮৮২ ভোটে।

মিয়ানমারে গত রোববার সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ হয়। দেশটিতে ৩ কোটি ৭০ লাখের বেশি নিবন্ধিত ভোটার থাকলেও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার ভোটদানের হার কম ছিল।

মিয়ানমারের ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দেশটির সাধারণ নির্বাচনে জয় দাবি করেছে। সোমবার দলটির মুখপাত্র এই দাবি করেন।

আগের সংবাদএএসপির মৃত্যু মামলায় মাইন্ড এইড হাসপাতালের ১০ কর্মচারী গ্রেপ্তার
পরবর্তি সংবাদফযীলত মারহালায় পরীক্ষা দিতে লাগবে না সানাবিয়ার প্রবেশপত্র-নম্বরশিট