মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বাংলা একাডেমির বিশেষ আয়োজন

মীর মশাররফ হোসেনের জন্মবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বাংলা একাডেমির বিশেষ আয়োজন

ফাতেহ ডেস্ক :

বাংলা ভাষার বহুল পঠিত উপন্যাস বিষাদ সিন্ধুর রচিয়তা ও কালজয়ী কথাসাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মদিন ছিল গতকাল। এ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দির নবাবপুরের পদমদীতে মীর মশাররফ হোসেনের সমাধিস্থলে দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বাংলা একাডেমির আয়োজনে দুই দিনের কর্মসূচিতে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মীরের একক বইমেলা।

মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মারা যান। সেখানেই তাকে সমাহিত করা হয়।

মীর মশাররফ হোসেনের স্মৃতির উদ্দেশ্যে বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে স্মৃতিকেন্দ্র স্থাপন করা হয়। স্মৃতিকেন্দ্রে মীর মশাররফ হোসেন, স্ত্রী বিবি কুলসুম, ভাই মীর মোকাররম হোসেন, ভাইয়ের স্ত্রী বিবি খোদেজা বেগমের সমাধি রয়েছে।

এ ছাড়া লেখকের সংগ্রহশালা, সভাকক্ষ, গ্রন্থাগার, অভ্যর্থনা কক্ষ, ভিআইপি রুম, আবাসন কর্মকর্তার কক্ষ রয়েছে।

আগের সংবাদপ্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ১৭ নভেম্বর
পরবর্তি সংবাদপর্যটন খাতে মুসলিম স্থাপনা থেকে সবচেয়ে বেশি রাজস্ব পায় ভারত