মুক্তিযুদ্ধ মঞ্চকে বিজেপি ও ‘র’র এজেন্ট বললেন ভিপি নুর

ফাতেহ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ হিন্দুত্ববাদী ক্ষমতাসীন বিজেপি, ‘র’ এজেন্ট ও ছাত্রলীগের মুখোশধারী লাঠিয়াল বাহিনী। তারা ভারতের সাম্রাজ্যবাদী আগ্রাসনের দালাল হিসেবে কাজ করছে। বাংলাদেশেও তারা ভারতীয় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করতে চায়।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংহতি সমাবেশে বক্তৃতায় নুর এ মন্তব্য করেন।

ভারতে বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ও নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে আন্দোলনরতদের প্রতি সংহতি জানাতে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে নুরসহ সমাবেশের আয়োজকদের ওপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ। হামলায় নুর ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

হামলা পরবর্তী বক্তৃতায় ভিপি নুর বলেন, ‘বাংলাদেশ এখন বাংলাদেশ সরকার চালায় না। চালায় প্রতিবেশী রাষ্ট্র ভারত। বাংলাদেশকে এখন ভারতের অঙ্গরাজ্য পরিণত করতে চাইছে তারা। বাংলাদেশ এখন অস্তিত্বের সংকটে। আজকে বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে আমার আঙুল ভেঙেছে। আমি বাংলাদেশের পক্ষে কথা বলে নিজের জীবন দিতে প্রস্তুত আছি। হামলা-মামলা করে আমাদের দমিয়ে রাখতে পারবে না।’

আগের সংবাদদেশের গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের দায়ে আটক হিন্দু পুলিশ
পরবর্তি সংবাদরাজাকারের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুপার নাম!