
ফাতেহ ডেস্ক:
আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর অন্যতম সদস্য, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহকারী মহাসচিব, ফরিদাবাদ মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাওলানা মুফতি নূরুল আমীন সাহেব কিছুক্ষণ পূর্বে ইন্তিকাল করেছেন।
আজ (১২ নভেম্বর) শনিবার রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর।
বিষয়টি ফাতেহকে নিশ্চিত করেন বেফাকের সহসভাপতি মুফতী ফয়জুল্লাহ।
তাঁর ইন্তিকালে আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব (দামাত বারাকাতুহুম) এবং শীর্ষ উলামায়ে কেরাম শোক প্রকাশ করেছেন।
তার জানাযার আজ বাদ মাগরিব ফরিদাবাদ মাদরাসায় অনুষ্ঠিত হবে।
