মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের সড়ক-সেতু টোল মওকুফ

মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের সড়ক-সেতু টোল মওকুফ

ফাতেহ ডেস্ক :

মুমূর্ষু রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের সড়ক, ফেরি ও সেতুর টোল মওকুফ করেছে সরকার। আগামী ১ মার্চ থেকে এ নিয়ম কার্যকর হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগের ২০১৯ সালের ৪ নভেম্বরের সম্মতির পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন সড়ক, ফেরি এবং সেতুতে সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সে মুমূর্ষু রোগী বহনকালীন টোলের সমপরিমাণ অর্থ সেবা প্রদানকারী কর্তৃক অ্যাম্বুলেন্সের চার্জ থেকে হ্রাস করার শর্তে সকল সরকারি ও বেসরকারি অ্যাম্বুলেন্সের টোল মওকুফ করা হলো।

এ আদেশ আগামী ১ মার্চ থেকে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

আগের সংবাদমার্কিন বিমান বাহিনীতে বাড়ছে আত্মহত্যার প্রবণতা
পরবর্তি সংবাদসততার দৃষ্টান্ত: যাত্রীর ফেলে যাওয়া সোয়া ২ লাখ টাকা ফিরিয়ে দিলেন অটোচালক