
ফাতেহ ডেস্ক
কুমিল্লার মুরাদনগরে সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী ও আলেমগণ। ১৮ জুন মঙ্গলবার সকালে উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে দেবিদ্বার, হোমনা, তিতাস ও মুরাদনগরের মাওঃ যোবায়ের পন্থী ওলামায়ে কেরাম ও তাবলিগ জামাতের সাথীরা জড়ো হন।
এসময় মুরাদনগর উপজেলা কওমি মাদরাসার সভাপতি মুফতি দ্বীন মোহাম্মদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে বাখরনগর ইজতেমা মাঠে যাওয়ার পথে রহিমপুর এলাকায় পুলিশের বাধার মুখে কোম্পানীগঞ্জ-হোমনা সড়কে ঘন্টাব্যাপী অবস্থান করে বিক্ষোভ কর্মসূচী পালন করে।
এসময় সড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশের আশ্বাস পেয়ে মাওলানা যোবায়ের পন্থী ওলামা মাশায়েকগণ অবরোধ প্রত্যাহার করে ।
এ বিষয়ে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মদ জানান, তাবলিগ জামাতের দুগ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, মুরাদনগরে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রেনের লক্ষে অতিরিক্ত দু’শ পুলিশ মোতায়েন করা হয়েছে।
