মুসলিমদের মতো উঁচু সম্মানবোধ আজকের পশ্চিমাবিশ্বে খুবই দুর্লভ: ফরাসি দার্শনিক

আন্তর্জাতিক ডেস্ক:

মুসলিমরা উত্তম আচরণ ও চরিত্রের অধিকারী বলে অবিহিত করেছেন ফ্রান্সের একজন খ্যাতিমান দার্শনিক মিশেল অ্যানফ্রে।

গত শুক্রবার (২৩ অক্টোবর) ফ্রান্সের সি নিউজ-এ সম্প্রচারিত বহুল জনপ্রিয় ‘ফেস অ্য ইনফো’ অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রোঁর মুসলিম বিদ্বেষী বক্তবের প্রতিবাদ জানিয়ে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরা নেট।

স্রষ্টায় অবিশ্বাসী অ্যানফ্রে ইসলামকে বস্তুবাদ মুক্ত জীবনব্যবস্থার ধারক আখ্যায়িত করে বলেন, ‘বস্তুবাদ দমনের রূপরেখা মুসলিমরা আমাদের শিখিয়েছে। তাঁরা এমন মানুষ, যারা আদর্শ চিন্তা এবং আধ্যাত্মিক চেতনা লালন করে। মুসলিমরা উঁচু সম্মানবোধের অধিকারী। যা আজকের পশ্চিমাবিশ্বে খুবই দুর্লভ।’

মুসলিম উন্নত চরিত্রের কথা উল্লেখ করে ফরাসি দার্শনিক বলেন, ‘মুসলিমরা উত্তম আচরণ ও চরিত্রের অধিকারী। তাঁরা একথা বিশ্বাস করে, যে কারো সঙ্গে যেকোনো সময় শারীরিক সম্পর্ক নারীর প্রতি সম্মান প্রদর্শন নয়। এটি অত্যান্ত সম্মানজনক ভাবনা। কারণ তাঁরা সচ্চরিত্র লালন করে।’

এর আগে অক্টোবরের শুরুতে মুসলিম বিচ্ছিন্নতাবাদ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের প্রতিবাদে এক প্রবন্ধে অ্যানফ্রে বলেন, কিছু কারণে ফ্রান্স কোনো সভ্য নীতি অনুসরণ করে না। এর কোনো নীতি নেই এবং নিজ সভ্যতাকে অবজ্ঞা করে।

আগের সংবাদ‘মুহাম্মদকে ভালোবাসি’ লেখা মাস্ক পরে সংসদে কসোভোর এমপি
পরবর্তি সংবাদ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৩৬: স্বাস্থ্য অধিদপ্তর