মুসলিমদের সাথে গাদ্দারি করেছে ভারতের হাইকোর্ট : হাটহাজারী ওলামা পরিষদ

মুসলিমদের সাথে গাদ্দারী করেছে ভারতের হাইকোর্ট : হাটহাজারী ওলামা পরিষদ

ফাতেহ ডেস্ক :

বাবরি মসজিদ মামলার রায়ে উদ্বেগ ও নিন্দা জানিয়েছে উত্তর চট্টলার ওলামায়ে কেরামের প্রতিনিধিত্বকারী সংগঠন হাটহাজারী ওলামা পরিষদ। সোমবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ওলামা পরিষদের সভাপতি, মেখল মাদরাসার মহাপরিচালক আল্লামা নোমান ফয়জী ও সাধারণ সম্পাদক মাওলানা জাফর আহমদ ফতেহপুরী এ নিন্দা জানান।

যৌথ বিবৃতিতে তারা বলেন, সুপ্রিম কোর্টের এই রায় প্রদানে আইনের ন্যূনতম নীতি অনুসরণ করা হয়নি। গায়ের জোরে অকাট্য দলীল-প্রমাণ ছাড়াই বেআইনীভাবে উগ্র হিন্দুত্ববাদীদের পক্ষে এই রায় প্রদান করা হয়েছে। এ রায় বিশ্বের দেড়’শ কোটি মুসলমানসহ সকল শান্তিকামী মানুষ কোনোভাবেই মেনে নেবে না।

এই রায়কে হিন্দুত্ববাদী রামরাজ্য প্রতিষ্ঠার রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে নেতৃদ্বয় বলেন, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের এ রায়ে মুসলমানরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। এটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টিকারী রায়।

ভারতীয় সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের রায় দিয়ে মুসলিম উম্মাহর সাথে ইতিহাসের জঘন্যতম গাদ্দারি ও অবিচার করেছে বলেও অভিমত প্রকাশ করেন ওলামা পরিষদের এই দুই নেতৃদ্বয়।

আগের সংবাদ৫ একর জমি নিয়ে কথা বলতে যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন সালমান নদভী
পরবর্তি সংবাদগাজায় ইসরাইলের হামলায় নিহত ইসলামিক জিহাদের কমান্ডার বাহা আবু আল-আত্তার