মুসলিম সংস্কৃতিকে জুতা প্রদর্শনে তোপের মুখে মডেল বেল্লা হাদিদ

ফাতেহ ডেস্ক

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে প্রচলিত মুসলিম সংস্কৃতির প্রতি অসম্মান প্রদর্শনের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছেন ফিলিস্তিন-মার্কিন সুপার মডেল বেল্লা হাদিদ।

গতকাল রোববার (১৬ জুন) বেল্লা হাদিদের নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২৫ মিলিয়ন অনুসারীর উদ্দেশ্যে একটি ছবি পোস্ট করেন। পোস্ট করা এই ছবি নিয়েই ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন ফিলিস্তিন-মার্কিন এই সুপার মডেল। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তিনটি বিমানের দিকে জুতা প্রদর্শন করে আরব সংস্কৃতির প্রতি অসম্মান জানান বেল্লা হাদিদ।

আরব সংস্কৃতির প্রতি অসম্মান প্রদর্শনের জন্য এসব দেশে বেল্লা হাদিদকে বয়কট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে ব্যবহারকারীরা। মধ্যপ্রাচ্যের ডায়র ও ভার্সেস ব্রান্ডের সাথে কাজ করা বেল্লা হাদিদকে ওই ব্রান্ড থেকেও বয়কট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন ব্যবহারকারীরা।

বেল্লা হাদিদের এমন পোস্টে সমালোচিত হয়েছেন তার পরিবারের সদস্যরাও। তবে বেল্লা হাদিদের ভাই আনোয়ার হাদিদ তার পোস্টে বলেছেন, সৌদি আরব হচ্ছে একমাত্র দেশ যারা ইসরায়েলকে বয়কট করেছে এবং ইসরায়েলে কোনো সৌদি দূতাবাস নেই। সূুত্র: মিডল ইস্ট মনিটর

আগের সংবাদরুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা
পরবর্তি সংবাদবরিশাল-ঢাকা রুটের লঞ্চে আগুন