মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করলেন পারভেজ মোশাররফ

মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ করলেন পারভেজ মোশাররফ

আন্তর্জাতিক ডেস্ক :

বিশেষ আদালতে রাষ্ট্রদ্রোহীতার দায়ে দেয়া মৃত্যুদণ্ডের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে লাহোর হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ। মোশাররফের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আজহার সিদ্দিকী ৮৬ পৃষ্ঠার পিটিশনটি দাখিল করেন। খবর দ্য ডন।

পিটিশনে বলা হয়েছে, পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলায় ইসলামাবাদের বিশেষ আদালতের বিচারে অনেক সঙ্গতি ও অনিয়ম ছিলো। খুব তাড়াহুড়ো করে বিচার প্রক্রিয়াটি শেষ করা হয়েছে বলেও এতে অভিযোগ করা হয়েছে।

আগামী ৯ জানুয়ারি এই আবেদনের ওপর শুনানি হবে লাহোর হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর রাষ্ট্রদ্রোহীতা মামলায় পারভেজ মোশাররফকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি বিশেষ আদালত। ২০০৭ সালের ৩ নভেম্বর সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারির কারণে তাকে এই শাস্তি দেয়া হয়েছে। ওই সময় এক সামরিক অভ্যুত্থানে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রক্ষমতায় আসেন তৎকালীন সেনাপ্রধান মোশাররফ।

আগের সংবাদখাগড়াছড়ির হাফেজিয়া মাদ্রাসায় অগ্নিকাণ্ড, নামাজে থাকায় বেঁচে গেল শিক্ষার্থীরা
পরবর্তি সংবাদকাশ্মীর নিয়ে বৈঠকে বসার পরিকল্পনা করছে ওআইসি