আন্তর্জাতিক ডেস্ক:
কিছুক্ষণ পূর্বে মিসরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক (৯১) মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। আরটি
খবরে বলা হয়, আজ মঙ্গলবার হোসনি মোবারকের ছেলে আলা মোবারেকের বন্ধুবান্ধব সামাজিক যোগাযোগ মাধ্যমে হোসনি মোবারকের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছেন।
এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাব তার পরিবার কোন কিছু জানায়নি। তবে গতকাল ২৪ ফেব্রুয়ারী হোসনী মোবারকের পুত্র আলা মোবারক পিতার একটি অপারশনের কথা জানিয়ে টুইট করেন। এবং তাকে একটি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তাকে ভর্তি করার কথা জানিয়ে দোয়ার আহবান জানান।
