
ফাতেহ ডেস্ক
মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলে বাস ও কার্গো ট্রাকের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। গুরুতর আহত ও অগ্নিদগ্ধ হয়ে ৩১জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার, চিয়াপাস প্রদেশ থেকে বাসটি রওনা দেয়ার পর ভেরাক্রজ প্রদেশে এলে এই দুর্ঘটনা ঘটে।
সংঘর্ষে বাস ও কার্গো ট্রাকটিতে আগুন লেগে যায়। নিহতদের সবাই অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়।
দেশটির পুলিশ জানিয়েছে, ক্যাথলিক তীর্থযাত্রীদের নিয়ে মেক্সিকো সিটি থেকে গুতিয়ারেজ শহরে যাচ্ছিল বাসটি। ধর্মীয় অনুষ্ঠান থেকে নিজ শহরে ফেরার পথে দুর্ঘটনাস্থালে পৌঁছালে বাসটি কার্গো ট্রাককে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার পর ভেরাক্রুজ সরকারের পক্ষ থেকে এক টুইট বার্তায় শোক ও সমবেদনা জানানো হয়েছে। সেই সঙ্গে, হতাহতদের আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
