
ফাতেহ ডেস্ক:
বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও বিএনপি প্রার্থী মো. জুলফিকার আলী সকল কেন্দ্র দখলের প্রতিবাদে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। পৌরসভা নির্বাচনে অংশ নেওয়া বিএনপির ১২জন কাউন্সিলর প্রার্থীও ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
বর্তমান মেয়র ও বিএনপি প্রার্থী মো. জুলফিকার আলী আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন।
ভোট কেন্দ্র দখল, এজেন্টদের মারধর করে বের করে দেওয়া, ভোটারদের ভোট দিতে না দেওয়া, বুথের মধ্যে অন্যদের উপস্থিতিতে ভোট দিতে বাধ্য করাসহ বিভিন্ন অভিযোগে এই ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
