মোটরচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত

ফাতেহ ডেস্ক:

মোটরচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২০ জুন) সচিবালয়ে সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণ এবং দুর্ঘটনা নিয়ন্ত্রণে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের জন্য টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। পর্যায়ক্রমে আলোচনা করে ইজিবাইক, নসিমন, করিমন ও ভটভটিও বন্ধ করে দেয়া হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

সভায় সংসদ সদস্য এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান, সংসদ সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. মসিউর রহমান রাঙা, পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ, টাস্কফোর্সের অন্য সদস্যরা সশরীরে ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

আগের সংবাদযে কারণে বাবা-মা-বোনকে হত্যা করেন মেহজাবিন
পরবর্তি সংবাদ‘কুম্ভমেলা ছিল করোনা ছড়ানোর সবচেয়ে বড় ক্ষেত্র’