মোদিকে আরব আমিরাতের সম্মাননা প্রদান : আল্লামা তকি উসমানির প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদানের প্রতিক্রিয়ায় আফসোস প্রকাশ করেছেন বিশ্ব নন্দিত ইসলামিক স্কলার আল্লামা তকি উসমানি। আজ রোববার এক টুইট বার্তায় তিনি বলেন, ‘হায় আফেসোস! লক্ষ লক্ষ মুসলমানের রক্তে লাল হলো যার হাত, মুসলমানদের ভূখণ্ড ছিনিয়ে নিয়ে গোটা কাশ্মীরকে কারাগারে পরিণত করল যে ব্যক্তি, যার কারণে কাশ্মীরে মুসলমানদের সবচেয়ে বড় গণহত্যা ঘটতে যাচ্ছে, সেই ব্যক্তিই কিনা এক আরব মুসলিম দেশ থেকে পেল রাষ্ট্রের সর্বোচ্চ মর্যাদা! এর চেয়ে বড় লজ্জা আর অপমান কী আছে!’

উল্লেখ্য, গতকাল শনিবার (২৪ আগস্ট) সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘অর্ডার অব জায়েদে’ ভূষিত হয়েছেন মুসলিম-নির্যাতনে অভিযুক্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আবু ধাবিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মোদীকে এই সম্মাননা প্রদান করেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

অনুষ্ঠানে যুবরাজ আল নাহিয়ান ভারতের প্রধানমন্ত্রীকে নিজের ভাই বলে সম্বোধন করে সোনার মেডেল পরিয়ে দেন।

আগের সংবাদডিসি‘র পদ থেকে অপসারিত হয়ে ওএসডি হচ্ছেন জামালপুরের বিতর্কিত সেই জেলা প্রশাসক
পরবর্তি সংবাদকাশ্মীর ইস্যুতে মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহকে ফের বাগে আনার চেষ্টা ভারতের