
ফাতেহ ডেস্ক:
মোদিবিরোধী আন্দোলনে শাহাদাত বরণকারী এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ সমবেদনা জানানো হয়।
বিবৃতিতে চলমান আন্দোলনে নিহতদেরকে শহীদ বলেই সম্বোধন করা হয়। তাদের শাহাদাত কবুল এবং আহতদের দ্রুত আরোগ্য কামনাও করা হয়।
