মোদির ভারতীয় নাগরিকত্বের নথি দেখতে চেয়ে আবেদন

মোদির ভারতীয় নাগরিকত্বের নথি দেখতে চেয়ে আবেদন

আন্তর্জাতিক ডেস্ক :

খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক কিনা, তা জানতে চেয়ে দেশটির বিদ্যমান তথ্য অধিকার আইনে (আরটিআই) আবেদন করেছেন দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার এক বাসিন্দা। মোদির নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র দেখতে চাওয়া ওই ব্যক্তি হলেন জোস কাল্লুভিটিল।

কেরালার ত্রিসূর জেলার বাসিন্দা কাল্লুভাটি গত ১৩ জানুয়ারি তথ্য অধিকার আইনে জেলার চালক্কুডি পৌরসভার জনসংযোগ কর্মকর্তা বরাবর ওই আবেদনটি করেন।

এদিকে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে করা শতাধিক আবেদনের প্রেক্ষিতে স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার দেশটির প্রধান বিচারপতি এসএ বোবদে নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ১৪০টিরও বেশি করা আবেদনের শুনানিতে অংশ নেন।

আগের সংবাদ‘বাউল শিল্পীরা অপরাধ করেন না বা করেননি এটা ঠিক নয়’
পরবর্তি সংবাদসিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ৪৯