আন্তর্জাতিক ডেস্ক :
বৈষম্যমূলক আচরণ, যথাযথ নাগরিক ও সামাজিক মর্যাদা না পাওয়ার প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র রাজ্য গুজরাটে এ সপ্তাহে দলিত শ্রেণির প্রায় দেড় হাজার হিন্দু সনাতন ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম প্রহণ করেছে। এর আগে ৫০০ জন দলিত বৌদ্ধ ধর্মগ্রহণ করেছিল। আর এবার তার তিনগুণ দলিত বৌদ্ধ ধর্মগ্রহণ করল।
গত রোববার সাহিবগঞ্জে সর্দার বল্পভভাই প্যাটেল ন্যাশনাল মেমোরিয়ালে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা এই ১,৫০০ জন দলিত বৌদ্ধ ধর্মগ্রহণ করেন। অনুষ্ঠানের আয়োজন করে গুজরাটের ‘বুদ্ধ’জ লাইট ইন্টারন্যাশনাল আসোসিয়েশন (বিএলআইএ)।
সম্প্রতি, একাধিক কট্টর হিন্দুত্ববাদী সংগঠন দাবি তুলেছে, দেশে একটি কড়া ধর্মান্তরণবিরোধী আইন আনা প্রয়োজন। যা নিয়ে বিতর্কও হচ্ছে। মনে করা হচ্ছে, “লাভ জিহাদ “লাভ ত্রিশূল’-এর তকমা দিয়ে ঢালাও বিদ্বেষমূলক প্রচার চালিয়েও যখন তারা এই ধরনের ধর্মান্তকরণ আটকাতে পারছে না তখন বাধ্য হয়েই তারা এখন আইন আনার কথা বলছে।
