
আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছেন মন্তব্য করে বলেন, নিজেদের চরম দেউলিয়াত্বের কারণে তাঁরা ভোটে জিততে অবৈধ দখলদারি করছেন। ভারত কাশ্মীরে আর ইসরায়েল পশ্চিম তীরে যে দখলদারি চালাচ্ছে, তা একাধারে আন্তর্জাতিক আইন ও দেশ দুটির নিজ নিজ সংবিধানবিরোধীও। আজ মঙ্গলবার এক টুইটবার্তায় এমন মন্তব্য করেন ইমরান খান।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি ও কাশ্মীরের ব্যাপারে টেনে ইমরান খান প্রশ্ন তোলেন, তাহলে কি সাম্প্রতিক সময়ে এই দুটি স্থানে দখল ও যুদ্ধের মতো পরিস্থিতির সৃষ্টি করা হয় ভোটে জেতার জন্য? ইমরান খান বিষয়টিকে বেনিয়ামিন ও মোদির ‘নৈতিক দেউলিয়াত্ব’ বলে অভিহিত করেন।
ইমরান খান এমন সময় এই মন্তব্য করলেন, যখন ভারত ও ইসরায়েলে সরকার গঠনের নির্বাচনী মৌসুম। আজ চলছে ইসরায়েলের জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মধ্য বেনিয়ামিন নেতানিয়াহু পঞ্চমবারর মতো দেশটির প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে, আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। মোট সাত দফায় অনুষ্ঠিত এই নির্বাচন শেষ হবে আগামী ১৯ মে। বিজেপি না কংগ্রেস—ফলাফল মিলবে ২৩ মে।
