ফাতেহ ডেস্ক:
বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটায় নরসিংদী স্টেশন এলাকায় মিতু (২০) নামে কলেজ-ছাত্রী ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন। ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী ট্রেন কালনী এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন।
’নরসিংদী সরকারি কলেজের রসায়ন বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী মিতু বাবামার বিচ্ছেদের পর থেকে নানী রজিয়ার সুলতানার কাছে থেকে পড়ালেখা করছিল। ছোট থেকে মিতাু আমার নিকট মানুষ হয়েছে। সকালে বাড়ি থেকে বেরিয়ে ক্লাস করতে গিয়ে আর ফিরে আসেনি।’ বলেন, মিতুর নানী।
আত্মীয়রা জানান, মিতুর বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার গিয়াসপুরে। ছোট থাকতেই পিতা-মাতার বিচ্ছেদ হয়। নানা অর্জুনচর মহল্লার মৃত মোসলেহ উদ্দিন। বৃহস্পতিবার সকালে মনোহরদী থেকে ক্লাস করার জন্য নরসিংদী সরকারি কলেজে যান। এরপর বিকেলে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনার শিকার হন। মোবাইল ফোনে কথা বলতে বলতে মিতু রেললাইন পার হচ্ছিলেন। তখন ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ আহমেদ বলেন, ‘নিহত কলেজ ছাত্রী মোবাইলে কথা বলতে বলতে অসাবধানতাবশত রেল লাইন পার হচ্ছিলেন। এসময় দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জেনেছি। ইতোমধ্যে মিতুর পরিবারের সাথে যোগাযোগ হয়েছে।’
