মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু

ফাতেহ ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুরে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে ঝুমুর (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

ঝুমুর ভোলার চড়ফ্যাশন উপজেলার উসমানগঞ্জ গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। তার মা মৃত জরিনা বেগম। চাঁদ উদ্যান এলাকায় খালা আয়শার বাসায় থাকতো সে।

নিহতের খালা আয়শা আক্তার জানান, মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার ৭ নম্বর রোডে থাকেন তারা। সকালে প্রতিবেশী কয়েকজন শিশুর সঙ্গে বাসার পাশেই ওই নির্মাণাধীন ৫ তলা ভবনে খেলতে উঠে ঝুমুর। ভবনের ৫ তলা থেকে ঝুমুর নিচে পড়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ১২টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আগের সংবাদনোবেলজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবির বিরুদ্ধে বিক্ষোভ, নিহত ৬৭
পরবর্তি সংবাদচাকরির জন্য মুসলিমরা বাচ্চা নেওয়া বন্ধ করবে না : আসামের সাংসদ