মৌলভীবাজারে চা বাগানে পাঁচজনকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারে চা বাগানে পাঁচজনকে কুপিয়ে হত্যা

ফাতেহ ডেস্ক :

মৌলভীবাজারের একই পরিবারের তিনজনসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাতে মৌলভীবাজারের বড়লেখায় পাল্লাতল চা বাগানে এ ঘটনা ঘটেছে।

বড়লেখা থানার ওসি মো. ইয়াসিনুল হক গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি শুনেছি। পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

একটি সূত্র জানিয়েছে, চা বাগানে স্ত্রী-শাশুড়িসহ চার জনকে হত্যার পর ঘাতক আত্মহত্যা করেছেন।

আগের সংবাদফেনীতে ১ বছরে ৬৪ ধর্ষণ ও যৌন নিপীড়ন
পরবর্তি সংবাদরাখাইনে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চীনের বিশাল বিনিয়োগ চুক্তি