
ফাতেহ ডেস্ক:ময়মনসিংহের তারাকান্দায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার পাঁচ যাত্রী নিহত। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারা সবাই অটোরিকশার যাত্রী।
শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার কাকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার (এএসপি হালুয়াঘাট-ফুলপুর থানা সার্কেল) মো. আলমগীর হোসেন।
এএসপি আলমগীর জানান, ইমাম পরিবহনের যাত্রীবাহী বাসটি ঢাকা যাচ্ছিল। একই সময়ে ময়মনসিংহ থেকে হালুয়াঘাট যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। কাকনী এলাকায় দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এত ঘটনাস্থলেই অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হন।
এএসপি আলমগীর আরো জানান, গুরুতর আহত একজন যাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশগুলো উদ্ধার করে তারাকান্দা থানায় নিয়ে আসা হয়েছে।
