ময়মনসিংহ সিটি করপোরেশনে ইভিএমের ব্যবহার নিয়ে উদ্বিগ্ন ভোটাররা

ফাতেহ ডেস্ক

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন নিয়ে উদ্দীপ্ত নগরবাসী। সবকটি কেন্দ্রে ভোট হবে ইভিএমে। নতুন এই পদ্ধতিকে ইতিবাচক বললেও, এর ব্যবহার নিয়ে কিছুটা উদ্বিগ্ন ভোটাররা। তবে এর ব্যবহার সম্পর্কে ভোটারদের সচেতন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নব-গঠিত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন ৫মে। ১শ ২৭টি কেন্দ্রের সবকটিতেই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট নেয়া হবে।

তবে ইভিএমের ব্যবহার পদ্ধতি নিয়ে আরো পরিষ্কার ধারণা দরকার বলে মনে করছেন অনেক ভোটার।

ইভিএম ব্যবহার সম্পর্কে জানাতে মাঠ পর্যায়ে নির্বাচন কমিশন কাজ করবে, জানিয়েছেন কর্মকর্তারা। এরইমধ্যে কয়েকজন প্রার্থী নিজ উদ্যোগেই ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দিতে শুরু করেছেন।

রিটানিং কর্মকর্তা আলিমুজ্জামান বলেন, ইভিএম সম্পর্কে জানাতে প্রশিক্ষণ, মক ভোটিং সব পদক্ষেপ নেয়া হয়েছে, ঘরে ঘরে গিয়ে জানানো হবে।

ময়মনসিংহ সিটি নির্বাচনে এবার ভোট দেবেন ২ লাখ ৯৬ হাজার ৯শ ৩৮ ভোটার।

আগের সংবাদনদীতে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদছাত্রলীগ নেতা হত্যা মামলায় ৪ জনের ফাঁসির আদেশ