ফাতেহ ডেস্ক :
রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল মামা-ভাগ্নের। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সাদ্দাম মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মামা আনোয়ার হোসেন (৪০) ও ও তার ভাগিনা সালাউদ্দিন (২২)।
নিহত আনোয়ারের স্ত্রী শাহেদা জানান, তাদের দুই সন্তানকে নিয়ে স্বামী-স্ত্রীর সাদ্দাম মার্কেট এলাকায় থাকে। তার স্বামী মতিঝিল এলাকায় পানির ব্যবসা করত। তিনি শুনেছেন রাস্তা পারাপারের সময় একটি বাস তাদেরকে ধাক্কা দেয়। পরে হাসপাতালে তাদের মৃত্যু হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে। যাত্রাবাড়ী থানায় বিষয়টি জানানো হয়েছে।
