
ফাতেহ ডেস্ক :
উলামায়ে কেরামের তাবলিগি কার্যক্রম কাকরাইল মারকাজ মসজিদের পরিবর্তে এখন যাত্রাবাড়ী মদিনা মসজিদে চলবে। এ কার্যক্রমের সময়সীমা বিগত ১১ অক্টোবর শুক্রবার থেকে আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। এ সময়ে তাবলিগি সাথি ভাইদেরকে কাকরাইলের পরিবর্তে মদিনা মসজিদে আসার অনুরোধ করা হয়েছে। বিভিন্ন তাবলিগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ১১ অক্টোবর শুক্রবার থেকে আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার ২০১৯ পর্যন্ত দুই সপ্তাহ কাকরাইল মারকাজ মসজিদ সাদপন্থি (এতাইয়াতিদের) অধিনে থাকবে। তাই নতুন জামাতের হেদায়েতি কথা এবং দেশ বিদেশে চলমান চিল্লা, তিন চিল্লার জামাতের সময় শেষ হয়ে গেলে ওয়াপসি কথা শোনার জন্য কাকরাইলের পরিবর্তে যাত্রাবাড়ী মদিনা মসজিদে আসার অনুরোধ করা হয়েছে।
জ্ঞাতব্য, যাত্রাবাড়ীর (ঢাকা) শবগুজারির মসজিদের অবস্থান — বাংলাদেশের যেকোনো জায়গা থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা নেমে উত্তর-পশ্চিম দিকে ১/২ মিনিট হাটলেই কলাপট্টি রোডে (উত্তর যাত্রাবাড়ী) মদিনা জামে মসজিদ/ যাত্রাবাড়ী শবগুজারি মসজিদ অবস্থিত।
