যুক্তরাষ্ট্রে আটক বাংলাদেশির জামিন নাকচ

ফাতেহ ডেস্ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলা পরিকল্পনার অভিযোগে আটক বাংলাদেশি অভিবাসী আশিকুল আলমের জামিন নাকচ করে, পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। তিনি ওয়াশিংটন ডিসি অথবা নিউইয়র্কের টাইমস স্কয়ারে হামলার চেষ্টা করছিলেন বলে দাবি মার্কিন গোয়েন্দাদের।

২২ বছর বয়সী বাংলাদেশী অভিবাসী আশিকুল আলম। ১২ বছর পরিবারের সঙ্গে বসবাস যুক্তরাষ্ট্রে। গ্রিন কার্ডধারী কুইন্সের জ্যাকসন হাইটসের এই বাসিন্দার বিরুদ্ধে অভিযোগ, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করে আত্মঘাতী হামলার চেষ্টা করছিলেন তিনি।

আদালতের নথিতে উল্লেখ করা হয়, ২০১৮ সাল থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা, এফবিআই’র নজরদারিতে ছিলেন আশিকুল। বৃহস্পতিবার সিরিয়াল নম্বর মুছে ফেলা দুটি পিস্তল কেনেন তিনি। গত ১০ মাসে বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে জঙ্গিবাদে আগ্রহ দেখান।

ছদ্মবেশে থাকা গোয়েন্দাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কিনতে গিয়ে আটক হন আশিকুল। তাদের কাছেই নিউইয়র্কের ফ্রিডম টাওয়ারে হামলা ও পুলিশকে গুলি করে হত্যার ইচ্ছা প্রকাশ করেন।

আগের সংবাদ১০ মেগা প্রকল্পে বরাদ্দ ৪০ হাজার কোটি টাকা
পরবর্তি সংবাদদেশের ফিরেছেন প্রধানমন্ত্রী, সংবাদ সম্মেলন আগামী কাল