যুক্তরাষ্ট্রে হারিকেন লরায় মৃত্যু বেড়ে ১৪

A small recreation building damaged in the passing of hurricane Laura is seen on the river in Hackberry, Louisiana on August 28, 2020. - At least six people were killed by Hurricane Laura in Louisiana and search teams may find more victims, but the governor said Thursday that the most powerful storm to make landfall in the US state in living memory did not cause the "catastrophic" damage that had been feared. (Photo by ANDREW CABALLERO-REYNOLDS / AFP)

ফাতেহ ডেস্ক: প্রলয়ংকরী হারিকেন লরার তাণ্ডবে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল লুইজিয়ানা ও টেক্সাসে আরও মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

বিবিসি’র খবরে বলা হয়েছে, চৌদ্দ জনের মধ্যে লুইজিয়ানায় প্রাণ গেছে ১০ জনের, টেক্সাসে চারজনের।

প্রাণহানি কম হলেও দেড়শো মাইলের (২৪০ কিলোমিটার) বেগের এই হারিকেনে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। বিদ্যুৎশূন্য হয়ে পড়েছে পাঁচ লাখের বেশি বাড়িঘর। এছাড়া একটি শিল্পাঞ্চল এলাকায় কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে।

বিদ্যুৎ সংযোগ মেরামত করার জন্য কেন্দ্রীয় সরকার থেকে জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা চেয়েছেন লুইজিয়ানোর গভর্নর জন বেল এডওয়ার্ডস।

হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, শিগগিরই হারিকেনে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে, হারিকেন লরার গতিবেগ কমে মৌসুমি ঝড়ে রূপ নিয়েছে। এর প্রভাবে এখনো বিভিন্ন অঙ্গরাজ্যে ভারী বৃষ্টিপাত হচ্ছে।

গত বৃহস্পতিবার ভোরে যুক্তরাষ্ট্রে আঘাত হানার আগে লরা তাণ্ডব চালিয়েছিল হাইতিতে। সেখানে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।

লরা লুইজিয়ানার উপকূলে হানা দেয় ভয়াবহতার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ চতুর্থ ক্যাটাগরির হারিকেন হিসেবে। কিন্তু ভূ-পৃষ্ঠে আঁচড়ে পড়ার পর সেটির মাত্রা কমে যায়, গ্রীষ্ম-মণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।

অথচ, ২০০৫ সালে তৃতীয় ক্যাটাগরি হারিকেন ‘ক্যাটরিনা’র আঘাতে লুইজিয়ানায় ১ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছিল।

গতির দিক থেকে লরার মাত্রা ছিল অনেক, এর আগে লুইজিয়ানা এমন গতির হারিকেন দেখেছিল ১৮৫৬ সালে; ওইবার কয়েকশত মানুষের মৃত্যু হয়েছিল।

আগের সংবাদমুখোমুখি হুসাইন ও ইয়াযিদ : কী ঘটেছিল কারবালায় ?
পরবর্তি সংবাদঅসুস্থতার কারণে সরে দাঁড়াচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী